অ্যান্টি ড্রোন প্রযুক্তি তৈরি করছে ভারত: অমিত শাহ

৭ ডিসেম্বর, ২০২১ ১১:০১  
সীমান্তে ড্রোনের ক্রমবর্ধমান হুমকি ব্যর্থ করতে অ্যান্টি ড্রোন প্রযুক্তি তৈরি করছে ভারত। শিগগিরই এটি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আসবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমে সীমান্ত শহর জয়সালমিরে অমিত শাহ বিএসএফ সদস্যদের বলেন, “ড্রোনের হুমকি মোকাবেলায়, বিএসএফ, এনএসজি এবং ডিআরডিও একসঙ্গে ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে।” রোববার ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে দেয়া এই বক্তব্যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরে বলেছেন, “আমাদের বিজ্ঞানীদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। খুব শীগগিরইআমাদের দেশে একটি দেশীয় ড্রোন বিরোধী ব্যবস্থা থাকবে।” ভারত-পাকিস্তান সীমান্তের কাছে এই প্রথম বিএসএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে বলে খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।